Saturday, September 15, 2018

Alimuddin ahmed

বন্ধুরা , যার নামে কোলকাতার বিখ্যাত আলিমুদ্দিন স্ট্রিট , জানেন কি কে ছিলেন এই আলিমুদ্দিন ?মধ্য কলকাতার একটি অতি পরিচিত রাস্তা আলিমুদ্দিন স্ট্রিটের নাম কার না জানা। কিন্তু কার নামে এই আলিমুদ্দিন স্ট্রিট ? কে ছিলেন এই আলিমুদ্দিন ? এর উত্তর আমাদের কারোই জানা নেই। যদিও তিনি একজন বরণীয় স্বাধীনতা সংগ্রামী কিন্তু ইতিহাসের পাতায় তাঁর নামস্থান পায়নি। তাই সৈয়দ আলিমুদ্দিন আহমেদ ওরফে মাষ্টার সাহেব বাঙালি তথা ভারতবাসীদের কাছে খুবই অপরিচিত নাম।ব্রিটিশ সরকারের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে অগণিত বিপ্লবীদলের সশস্ত্র বিপ্লবাত্মক কার্যক্রমের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছে। শক্তিশালী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শোষিত ভারতীয়দের লড়াই সংগ্রাম অব্যাহত রাখা বড়ই দূরহ ছিল। কারণ বিপ্লবীদের অস্ত্রশস্ত্র ও আর্থিক সঙ্কট ছিল প্রকট। বাংলার এমনই এক বিপ্লবীদলের মধ্যে অর্থ সঙ্কট দেখা দেয়। কিন্তু দেশীয় জমিদার ও বিত্তশালী মানুষেরা বিপ্লবীদের সাহায্য বিমুখ ছিল। বাধ্য হয়ে রসদ জোগানের পন্থা হিসেবে লুঠ তরাজ করার উদ্দেশ্যে “স্বদেশী ডাকাত” দল গঠন করে।স্বদেশী দাকাতদের ঐকান্তিক আকাঙ্খা ছিল ইংরেজ সরকারের টাকা পয়সা লুঠ করা। কিন্তু বিপ্লবীদের সেই শক্তি ছিল না। তাই তাঁরা স্থীর করেন, যে সকল মানুষ দেশদ্রোহী, যারা সরকারের গুপ্তচর, দেশের মানুষদের ওপর অত্যাচার করে অর্থ উপার্জন করে ও মহাজনী কারবার করে সুদের নামে গরিবদের রক্ত চোষো, কেবল তাদেরই বাড়িতে ডাকাতি করা হবে। স্বদেশী ডাকাতদের নেতা ছিলেন পুলিনবিহারী দাস, শচীন্দ্র বন্দ্যোপাধ্যায়, ধীরেন্দ্রনাথ দত্ত, সৈয়দ আলিমুদ্দিন আহমেদ প্রমুখ। স্বদেশী ডাকাতির ইতিহাস অনুসন্ধান করলে আরো অনেক নাম পাওয়া যাবে কিন্তু সৈয়দ আলিমুদ্দিন আহমেদ ওরফে মাষ্টার সাহেব এর নাম পাওয়া যায়না। তাই তিনি ভারতীয়দের অগোচরে রয়েছেন।সৈয়দ আলিমুদ্দিন আহমেদ 1884 সালে ঢাকার আকাশ জমাদার লেনে জন্ম। তিনি বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সতীর্থ ছিলেন। ঢাকার আব্দুল গণি সাহেবের ফ্রি স্কুলে তাঁদের প্রাথমিক পাঠ শুরু হয়। তৃতীয় শ্রেণি পাঠান্তে হেমচন্দ্র অন্যত্র পড়তে চলে যান। আর আলিমুদ্দিন স্থানীয় মাদ্রাসাতে ভরতি হন। মাদ্রাসার পাঠ শেষ করে 1906 সালে ঢাকা কলেজে ভরতি হন। তবে আর্থিক দূর্দশার কারণে এফ এ পরীক্ষা দিতে পারেন নি। মাঝপথে পড়া বন্ধ করে দিয়ে ঢাকা কালেক্টরেটের চাকরিতে যোগ দেন। চাকরি করতে করতে অবসর সময়ে বাড়িতে কিছু ছাত্র পড়াতেন। এই থেকে তিনি “মাষ্টার সাহেব।” ছাত্র অবস্থা থেকেই আলিমুদ্দিন বিপ্লবী মানসিকতার ছিলেন। তাই ও হেমচন্দ্র দুজনে 1902 সাল থেকে শ্যামাকান্ত ও পরেশনাথের আখড়ায় নিয়মিত শরীর চর্চা করতেন। সুঠাম শরীরের অধিকারী আলিমুদ্দিন সুদক্ষ কুস্তিগীর হয়ে ওঠেন। এর পাশাপাশি লাঠি ও ছোরা চালোনায়ও পারদর্শিতা অর্জন করেন।আলিমুদ্দিন নিজে শরীর চর্চা, লাঠি চালনা ইত্যাদি প্রশিক্ষণের উদ্দেশ্যে একটি আখড়া তৈরি করেন। তাঁর আখড়ায় হিন্দু, মুসলমান উভয় সম্প্রদায়ের যুবকদের অবাধ বিচরণ ছিল। তদঞ্চলের সকলেই তাঁকে পরম শ্রদ্ধার সাথে গ্রহণ করেছিলেন। আখড়ায় প্রশিক্ষিত যুবকদের নিয়ে এমন ভাবে ব্রিটিশদের বোকা বানিয়ে অতি সংগোপনে ব্রিটিশ বিরোধী ধ্বংসাত্মক সংগ্রাম পরিচালনা করতেন যা সরকার কোনভাবেই বুঝতে পারেনি। আলিমুদ্দিন প্রতিষ্ঠিত সংগঠন ‘মুক্তিসংঘ’ ও ‘ভলান্টিয়ার ক্লাব’ বহুবিধ দুঃসাহসিক বৈপ্লবিক কাজ কর্ম চালিয়ে যেত। ধর্মনিষ্ঠ মাষ্টার সাহেবকে পুলিশ কোনওদিনই বিপ্লবী বলে আন্দাজ করতে পারেনি। সেটাই ছিল তাঁর জন্য মস্ত সুবিধা। কোরান, গীতা, বাইবেল নিয়ে যেমন মশগুল থাকতেন, তেমনই গোপনে পরিচালনা করতেন সশস্ত্র সংগ্রাম। সংগ্রাম চালিয়ে যেতে অস্ত্রশস্ত্র ও আর্থিক চাহিদা পূরণার্থে পুলিনবিহারী দাসদের পদাঙ্ক অনুসরণ করে স্বদেশী ডাকাত দল গঠন করেন।আলিমুদ্দিনের নেতৃত্বে ডাকাত দল জমিদার, মহাজন, মদ ও মহিলাদের পিছনে যারা টাকা ওড়ায়, কেবল তাদের বাড়িতে ডাকাতি লুণ্ঠন ইত্যাদি চালিয়ে তাঁদের বিপ্লবের তহবিলপুষ্ট করতেন। তবে তিনি অতি মানবিক ছিলেন। কখনই তাঁর ডাকাতি দলের দ্বারা কোন গৃহকর্তা বা সদস্য হেনস্থা কিম্বা লাঞ্চিত এমনকী নির্দয়তার শিকার হয়নি।আলিমুদ্দিনের নেতৃত্বে ডাকাতি দলের একটি মানবিকতাপূর্ণ কাহিনি এমন আছে- মাষ্টার সাহেবের নেতৃত্বে জনা দশেক যুবকের এক ডাকাত দল 1910 সালের কোন এক অন্ধকার রাতে দুটি নৌকায় করে বুড়িগঙ্গা পেরিয়ে ঢাকা শহরের অন্য পারে জিয়াগঞ্জের শুভাঢ্যা গ্রামের এক বনিদি বাড়িতে ডাকাতি করতে গেলেন। গৃহস্তবাড়ির সদরে একজনকে পাহারায় রেখে বাকিরা ভিতরে প্রবেশ করেন। তাঁরা বাড়ির পুরুষদের বুকে রিভালবার ধরে টাকা পয়সা, গয়না-গাঁটি বার করে দেওয়ার জন্যে হুঙ্কার দিতেই পরিবারের টাকাকড়ি ডাকাতদের কাছে হুড়হুড় করেজমা পড়তে থাকে। মহিলাদের উদ্দেশ্যে শরীরের গহনাদি খুলে দিতে নির্দেশ দিতে মায়েরা টপাটপ গহনা খুলে দিতে লাগলেন। কিন্তু সর্বশরীরে অলঙ্কারে পূর্ণ এক তরুণী বধু অবিচল রইলেন। তরুণীটি তাঁর কোলের দুধে শিশুটিকে নিয়ে নির্ভিক উপবিষ্টা অবস্থায় মাষ্টার সাহেবের দৃষ্টিতে আসতে। মাষ্টার সাহেব হরিদাস দত্ত নামের এক যুবককে মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে শিশুকে নিয়ে অন্ধকারে বেরিয়ে চলে যায়। এরপরেও সেই তরুণী নিরুদ্বিগ্ন দৃষ্টিতে দলনেতা মাষ্টার সাহেবের দিকে তাকিয়ে রইলেন।তরুণীর শরীর ভরতি অলঙ্কারের ঝলকানি যেন স্বদেশী ডাকাতদের নিষ্ঠুর আদেশকে সব্যঙ্গে উপহাস করছে। তরুণীর চোখের ভাষা যেন আলিমুদ্দিন কিছু একটা বোঝাতে পারছিলেন। তাই তিনি শিশুটিকে ফিরিয়ে দিতে আদেশ দিলেন। তরুণী মা শিশুটিকে কোলে নিয়ে বললেন – ‘আমি জানি আপনাদের হাতে আমার ছেলের কোনও ক্ষতি হবেনা। আপনারা কারা তা আমি আগেই বুঝেছিলাম। আমি আমার শ্বশুরবাড়ি থেকে আজই মায়ের কাছে এসেছি। আমার মা আমাকে তাঁর কুঁড়ে ঘরে রাখতে সাহস পাননি। তাই এই নিরাপদ ও শক্তপোক্ত বাড়ির আশ্রয়ে পাঠিয়েছেন। অর্থ ও গহনা আপনাদের কতটা প্রয়োজন সেটাও আমি ভালকরে জানি। আমার স্বামী বিরাট ধনী। স্বামীর ঘরে হলে আপনাদের হাতে আমি সব তুলে দিতাম। কিন্তু এখানে আমি কিছুই দিতে পারবোনা। কারণ আমার শ্বশুরবাড়ির কেউ এই ডাকাতির কথা বিশ্বাস করবেনা। তাঁরা ভাববে আমি আমার গরিব মাকে দিয়েছি আর মিথ্যা গল্প সাজিয়েছি। আমার জীবনের একটা বড় ক্ষতি হয়ে যাবে।’তরুণীর এই বক্তব্য শুনে দলনেতা মাষ্টার সাহেব, হস্তগত হওয়া সমস্ত অর্থ সম্পদ রেখে শূন্যহস্তে প্রতাবর্তণের নির্দেশ দিলেন।1930 সালে সৈয়দ আলিমুদ্দিন আহমেদ ওরফে মাষ্টার সাহেব শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

Friday, September 14, 2018

Matangini Hazra

মাতঙ্গিনী হাজরাভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহিদমাতঙ্গিনী হাজরা (১৮৬৯–১৯৪২) ছিলেন ভারতের স্বাধীনতাআন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। ১৯৪২সালের ২৯ সেপ্টেম্বর তদনীন্তন মেদিনীপুর জেলার তমলুকথানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন। তিনি "গান্ধীবুড়ি" নামে পরিচিত ছিলেন।মাতঙ্গিনী হাজরাজন্ম১৮৬৯পূর্ব মেদিনীপুর, ব্রিটিশ ভারতমৃত্যু১৯৪২জাতিসত্তাবাঙালিআন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনমাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে বিশেষ কিছুজানা যায় না। শুধু এটুকুই জানা যায় যে, ১৮৬৯ সালে তমলুকের অদূরে হোগলা নামে একটি ছোটো গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তাঁর জন্ম হয়েছিল। দারিদ্র্যের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী। অতি অল্প বয়সেই তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। তিনি মাত্র আঠারো বছর বয়সেই নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন।মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল নারীদের এই আন্দোলনে যোগদান। ১৯০৫ সালে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শগতভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী। ১৯৩২ সালে মাতঙ্গিনী আইন অমান্য আন্দোলনে যোগ দেন। সেই সময়ে তিনি লবণ আইন অমান্য করে গ্রেফতারবরণ করেছিলেন। অল্পকাল পরেই অবশ্য তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু কর মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাঁকে কারারুদ্ধ করা হয়। এই সময় তিনি বহরমপুরের কারাগারে ছয় মাস বন্দী ছিলেন। তিনি হিজলি বন্দি নিবাসেও বন্দি ছিলেন কিছুদিন। মুক্তিলাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতেও শুরু করেন। ১৯৩৩ সালে মাতঙ্গিনী শ্রীরামপুরে মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সময় আহত হন।ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যেরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ ছয় হাজার সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ৭৩ বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছলে রাজপুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়।[২] কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাঁকে গুলি করা হয়। কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন জনতার উপর গুলি না চালাতে।তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী, ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদেরপিছনে রেখে নিজেই এগিয়ে যান। পুলিশতিনবার তাঁকে গুলি করে। গুলি লাগে তাঁর কপালে ও দুই হাতে। তবুও তিনি এগিয়ে যেতে থাকেন।এরপরেও বারংবার তাঁর উপর গুলিবর্ষণ করা হয়। কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে বন্দেমাতরম ধ্বনি উচ্চারন করতে করতে তিনি মৃত্যুবরণ করেন।তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্তটিকে সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করে তুলেছিল। উল্লেখ্য, এই সমান্তরাল সরকারটি ১৯৪৪ সাল পর্যন্ত সফলভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। পরে গান্ধীজির অনুরোধে এই সরকার ভেঙে দেওয়া হয়েছিল।১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে নারীমূর্তিটি স্থাপন করা হয়েছিল, সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি। ১৯৭৭ সালে কলকাতার ময়দানেএই মূর্তিটি স্থাপিত হয়।তমলুকে ঠিক যে জায়গাটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই জায়গাটিতেও তাঁর একটি মূর্তি আছে। ২০০২ সালে ভারত ছাড়ো আন্দোলন ও তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ভারতের ডাকবিভাগ মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প চালু করে।

Jatindra nath das

যতীন দাস এর মৃত্যু পরাধীন ভারতবর্ষে এক নতুন জাগরণ এনেছিল।ভুলে গেছি সেই বিপ্লবী যতীন দাস-কে যাঁর সংকল্পের দৃঢ়তার সামনে শহীদ ভগৎ সিংকেও স্নান লাগেঃ.....১৯২৯ সালের ১০ সেপ্টেম্বর তেষট্টি দিন অনশনের পর বিপ্লবী বীর যতীন দাস লাহোর জেলে শহিদের মৃত্যুবরণ করেন। এ মৃত্যু একটি ঐতিহাসিক ঘটনা যা সেদিন পরাধীন ভারতবর্ষে এক নতুন জাগরণ এনেছিল। পাঞ্জাবকেশরী লালা লাজপৎ রায়কে লাহোরের রাজপথে একটি স্বদেশী মিছিল পরিচালনাকালে মেসার্স স্কট ও জে. পি. স্যান্ডার্সের নেতৃত্বে এক পুলিশ বাহিনী এমন প্রহার করে যে, তার ফলে তাঁর শেষ পর্যন্ত মৃত্যু হয়। ভারতবর্ষের বিপ্লবীরা এ ঘটনার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব নিজেদের স্কন্ধে তুলে নেন ও ১৭ ডিসেম্বর ১৯২৮ সালে বিপ্লবীদের গুলিতে জে. পি. স্যান্ডার্স নিহত হন।লাহোরের সব রাস্তা পোস্টারে ছেয়ে যায়- পরে ঘোষিত হয়- “Beware of Bureaucracy. The killing of J. P. Sanders was only to Avenge the murder of Lala Lajpat Rai... We are sorry that we had to shed human-blood on the altar of revolution which will end all exploitation of man in the hands of man.”এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লী অ্যাসেম্বলিতে ১৯২৯ সালে ৬ জুন যখন বিঠলভাই প্যাটেলের Speakership-এ সভা চলছে এবং Public Safety Bill, Trade Dispute Bill, Simon Commission এবং লালা লাজপৎ রায়ের শোচনীয় মৃত্যু নিয়ে সারা দেশ বিক্ষুব্ধ; সেদিন তা প্রকাশের ভাষা দিয়েছিল বিপ্লবী ভগৎ সিং ও বিপ্লবী বটুকেশ্বর দত্ত ওই অ্যাসেম্বলি হলে একটি উন্মুক্ত স্থানে কোনো মানুষকে হত্যা না করে সজোরে একটি বোমা নিক্ষেপ করে- তারই শব্দ ইংরেজ সরকারকে সচকিত করে। বোমা নিক্ষেপের ঘটনা একই দলের কাজ- এই অনুমানের উপর ভিত্তি করে একটি ষড়যন্ত্রের মামলা সরকারি পরিকল্পনায় সংঘটিত হয়, যার নাম দেওয়া হয়। ‘লাহোর ষড়যন্ত্র মামলা’।সেই মামলায় ১৯২৯ সালের ১৪ জুন সকালে কলকাতায় টাউনসেন্ড রোড ও হাজরা রোডের মোড়ে দোতালায় একটি ঘর থেকে যতীন দাসকে গ্রেপ্তার করে লাহোরে পাঠানো হয় এবং ১০ জুলাই পুলিশ স্যান্ডার্সকে হত্যার অপরাধে ও ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে লাহোরে ষড়যন্ত্র মামলা খাড়া করে, যাতে পাঞ্জাবের ভগৎ সিং, সুকদেব, রাজগুরু, বাংলার বীর সন্তান যতীন দাস প্রমুখ ১৭ জনকে আসামী করা হয়। যতীন দাসের সেই মামলা চলাকালীনজেলখানায় রাজনৈতিক বন্দীর মর্যাদা দাবি করে আমৃত্যুঅনশন, সরকারি মহলেও চাঞ্চল্য সৃষ্টি করে।দেশের নেতৃবৃন্দের অনুরোধও উপেক্ষা করে আদর্শ অনুযায়ী উদ্দেশ্যসিদ্ধ করবার একটা মৃত্যুঞ্জয়ী বিপ্লবী চরিত্র যতীন দাসের সেই সময়কার সংকটমুহুর্তকালীন কথাবার্তায় যা প্রকাশ পায় সেই বিবরণ দেওয়া হলঃ১৬ আগস্ট তারিখের ঘোষণায় পাঞ্জাব গভর্নমেন্ট যে জেল এনকোয়ারি কমিশন গঠন করলেন তার মধ্যে রইলেন পাঞ্জাবের জেলাসমূহের প্রধান পরিদর্শক (সভাপতি) আফজল হক মোহনলাল, হরবক্স সিং, মহীন্দ্ৰ সিং, দৌলতরাম মালিয়া, চৌধুরী জাফরুল্লা, মহম্মদ হায়াৎ খাঁ ও কুরেশী আলি, পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিব অগিলভি হলেন সেক্রেটারি।ডা. গোপীচাঁদ ভাগব জেল পরিদর্শনে এসেছিলেন। যতীন দাসের সঙ্গে তাঁর কথাবার্তা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট খইরুদ্দিন যেভাবে লিপিবদ্ধ করছেন তা উদ্ধৃত হল –ডা. গোপীচাঁদ : সুপ্ৰভাত মিস্টার দাস!মিঃ দাস : সুপ্ৰভাত (গলার স্বর অতি মৃদু)ডা. গোপীচাঁদ : আপনি জল ও ওষুধপত্র কিছু খাচ্ছেন না কেন?মিঃ দাস : আমি মরতে চাই।ডা. গোপীচাঁদ : কেন ?মিঃ দাস : কারণ আমার দেশ, কারণ আমি রাজনৈতিক বন্দীদের মর্যাদা তুলে ধরতে চাই।২১.৮.২৯ তারিখে ডা. গোপীচাঁদের সঙ্গে পুরুষোত্তম দাস ট্যান্ডনও এসেছিলেন দাসকে দেখতে।পুরুষোত্তম দাস : আপনি আজ কেমন আছেন মিস্টার দাস ?মিঃ দাস : খুব ভালো আছি।পুরুষোত্তম দাস : আপনার তো বেঁচে থাকা দরকার।মিঃ দাস : বেঁচে আছি তো!পুরুষোত্তম দাস : কোনো ওষুধ বা পুষ্টিকর কিছু না নিয়ে কেমন করে বেঁচে থাকবেন ?মিঃ দাস : আমার ইচ্ছাশক্তি দিয়ে।ডা. গোপীচাঁদ : একটু ওষুধ অন্তত খান। আপনার এই অনশনের ফল দেখবার জন্যে আরও দুসপ্তাহ আপনাকে বাঁচতে হবে। তারপর যদি দেখেন, আপনার দাবি পূর্ণ হয় নি, তখন যা খুশি করবেন।মিঃ দাস : এই গভর্নমেন্টকে আমি একটুও বিশ্বাস করি না।পুরুষোত্তম : আমার মনে হয়। ডা. গোপীচাঁদ ঠিক কথাই বলেছেন। অন্তত আরও দুসপ্তাহ বেঁচে থাকবার জন্যে আপনার কিছু ওষুধ খাওয়া দরকার।মিঃ দাস : না। ওষুধ খাওয়া মানে এই নির্যাতনের মেয়াদ বৃদ্ধি মাত্র।ভগৎ সিং : এর আগের বারে আপনি আমার অনুরোধ রেখেছিলেন।মিঃ দাস : হাঁ। কিন্তু আপনি আবার এসেছেন কেন ? এবারে আর আপনার কথা শুনতে রাজি নই। আপনি যান।পুরুষোত্তম ও ডা. গোপীচাঁদ (একসঙ্গে) : ভগৎ সিং তো নিজে আসেননি। আমরাই তাঁকে নিয়ে এসেছি।মিঃ দাস: ভগৎ সিং, আপনি আমার বুক ভেঙে দিয়েছেন।ভগৎ সিং : আমি এদের অনুরোধেই এসেছি। কিন্তু আপনাকে অনুরোধ করি আপনি আর পনেরোটা দিন বেঁচে থাকবার চেষ্টা করুন। আমাদের দাবি যদি না মেনে নেয়, তখন আমরা মরতে পারি।মিঃ দাস : আপনাকে গায়ের জোরে খাওয়ালো কী করে ?ভগৎ সিং : আমি যতক্ষণ পেরেছি, প্রতিরোধ করেছি। আমার অনুরোধ, আপনি রোজ একপোয়া করে দুধ খান।৩০ আগস্ট যতীন্দ্রনাথকে দেখতে এলেন ডা. গোপীচাঁদ, পন্ডিত শান্তনম, সর্দার শার্দুল সিং কবিশের ও ভগৎ সিং-এর পিতা সর্দার বিষণ সিং।ডা. গোপীচাঁদ : মিস্টার দাস, কেমন আছেন?- (উত্তর নেই)।ডা. গোপীচাঁদ : আপনি তো কথা রাখলেন না। আপনি বলেছিলেন যে, এই কটা দিন বেঁচে থাকবেন। কিন্তু এভাবে কি সম্ভব ?-(তবুও কোনো উত্তর এলো না।)ডা. গোপীচাঁদ: কেন ওষুধ খাচ্ছেন না বলুন তো ?-(কোনো উত্তর এলো না এবারেও)।ডা. গোপীচাঁদ : আপনার মৃত্যু হলে সব নষ্ট হয়ে যাবে। একমাত্র একজন ছাড়া কমিটির আর সকলে সবগুলি দাবি মেনে নিয়েছেন। আপনি যদি চান, আমি তাদের এখানে আনতে পারি। আপনি আপনার কথা রাখুন।যতীন দাসের কাছ থেকে তবুও কোনো উত্তর এলো না।পন্ডিত শান্তনম বললেন: মিস্টার দাস, আমরা জানি – মৃত্যু আপনার কাছে কিছুই না। আপনাকে আদর্শচ্যুত করবার কোনো অধিকার আমাদের নেই। আমরা বলছি না, যে আপনি অনশন ভঙ্গ করুন। ওষুধ খেয়ে ক’দিন বেশি বাঁচবার মানে যন্ত্রণা বৃদ্ধি। কিন্তু তবু আমাদের জন্যে, জেল কমিটির অনুমোদনের ফল কী হয় শুধু সেইটুকু দেখবার জন্যে আপনাকে আরও কদিন বাঁচতে বলছি।দাস, জিতেন সান্যালের মুখের দিকে তাকালেন। সান্যাল নিচু হয়ে দাসের মুখের কাছে কান পাতলেন। এখন সামান্য নড়ল ঠোঁট।সান্যাল জানালেন অন্যদের - বলছেন, না।ডা. গোপীচাঁদ : কিন্তু আপনি কথা রাখছেন না। বলেছিলেন, দুসপ্তাহ বেঁচে থাকবেন। এখনো তো চোদ্দ দিন হয় নি!সান্যালের কানে কানে ফিসফিস করে বললেন দাস, ৪ সেপ্টেম্বর চোদ্দ দিন পূর্ণ হবে। আমি বেঁচে থাকব।ডা.আমাদের অনুরোধ। এই ব্যাপারে সরকারি সিদ্ধান্তের ব্যতিক্রম হওয়ার কারণ নিচের চিঠি থেকে পরিষ্কার বোঝা যাবে। চিঠিটি লিখেছিলেন পাঞ্জাব গভর্নমেন্টের সেক্রেটারি সি. এম. জি. অগিলভি স্বরাষ্ট্রসচিব মার্সনের কাছে। ওই নােটে এটা পরিস্ফুট হয়ে উঠেছে যে যতীন্দ্রনাথ দুমাস অনশনে থেকে মৃত্যুমুখী হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট তাকে মুক্তি দিতে ভয় পাচ্ছেন। জেল এনকোয়ারি কমিটির অনুরোধ সত্ত্বেও যতীন্দ্রনাথকে মুক্তি দেওয়া হল না। মৃত্যু পায়ে পায়ে এগিয়ে আসে। যতীন্দ্রনাথ বলেছিলেনআমি মরতে চাই। বিপ্লবীর কাছে দেশ একমাত্র সত্য, জীবন ও মৃত্যু তার ‘পায়ের ভৃত্য”। দেশের জন্যে রাজনৈতিক বন্দীদেরগোপীচাঁদ, পণ্ডিত শান্তনম, সর্দার শার্দুল সিং একসঙ্গে অনুরোধ করতে লাগলেন দাসকে- জেলা কমিশন আসবে আপনার সামনে। আপনাকে যে কথা বলতে হবে। বমি বন্ধ করার জন্য একটু ওষুধ আর চিনির জল খেতে হবে।দাস তখন বললেন-শিব শৰ্মা, সান্যাল আর ঘোষ কী বলেন?তারা তিনজনেই ব্যগ্র হয়ে বললেন- আমরাও তাই বলি।দাস রাজি হলেন ওষুধ দিয়ে সামান্য একটু সোডার জল খেতে।ভগৎ সিং-এর পিতা সর্দার বিষণ সিং নিঃশব্দে শুধু দাঁড়িয়ে রইলেন। তিনি কোনো কথাই বললেন না। জেল এনকোয়ারি কমিটির সভ্যরা লাহোর সেন্ট্রাল জেলে এসে বন্দীদের সঙ্গে দেখা করলেন। দীর্ঘ আলোচনার পরে তাঁরা কথা দিলেন যে, লাহোর-বন্দীদের সমস্ত দাবীই তাঁরা সহানুভূতির সঙ্গে বিচার করবেন। তাঁরা আরো বললেন যে, যতীন দাসের বিনাশর্তে মুক্তির ব্যবস্থাও তাঁরা করবেন।জেল কমিটি তাদের রিপোর্টে একবারও বলেন নি যে যতীন্দ্রনাথকে জামিনে মুক্তি দেওয়া হোক। তাদের অনুরোধ ছিল - গভর্নমেন্ট অবিলম্বে তাঁর মুক্তির আদেশ দিন।এই ব্যাপারে সরকারি সিদ্ধান্তের ব্যতিক্রম হবার কারণনিচের চিঠি থেকে পরিষ্কার বোঝ যাবে। চিঠিটি লিখেছিলেন পাঞ্জাব গভর্নমেন্টের সেক্রেটারি সি.এম.জি. অগিলভি স্বরাষ্ট্রসচিব মার্সনের কাছে। এই নোটে এটা পরিস্ফুট হয়ে উঠেছে যে যতীন্দ্রনাথ দু’মাস অনশনে থেকে মৃত্যুমুখী হওয়া সত্ত্বেও যতীন্দ্রনাথকে মুক্তি দেওয়া হল না।মৃত্যু পায়ে পায়ে এগিয়ে আসে। যতীন্দ্রনাথ বলেছিলেন, - আমি মরতে চাই।বিপ্লবীর কাছে দেশ একমাত্র সত্য, জীবন ও মৃত্যু তাঁর ‘পায়ের ভৃত্য’। দেশের জন্য রাজনৈতিক বন্দীদের মর্যাদার জন্যে মৃত্যুকে বরণ করতে চাইলেন আত্মঘাতী পুরুষ। মৃত্যু তাঁর শিয়রে এসে দাঁড়াল।বিপ্লবী নায়ক শ্ৰীভূপেন রক্ষিত রায় তার বই ‘সবার অলক্ষ্যে’তে লিখেছেন - বাংলা তথা ভারতের বিপ্লবযুগের প্রধান অবদান হল ‘মার্টারডম’ বা আত্মদানের শিক্ষা। ‘ভাবনাহীন চিত্তে’ জীবন ও মৃত্যুকে পায়ের ভৃত্যরূপে গ্রহণ করবার তত্ত্ব পরিস্ফুট হয়েছে অজস্ৰ বিপ্লবী শহিদের আত্মোৎসর্গে শতসহস্ৰ বিপ্লবী-কর্মীর দুর্জয় কর্মকাণ্ডে, বিপ্লবীর সাহস, মৃত্যুভয়হীনতা,কর্মনিষ্ঠা, নিয়মানুবর্তিতাও বৃহৎ-এর পানে সমুন্নত দৃষ্টিই জাতির বেঁচে থাকার সঞ্চয়। বিপ্লবের ইতিহাস মিউজিয়ামে যত্ন করে তুলে রাখার বস্তু নয়, ইহা জীবনপথে নিত্য কাজে লাগাবার সম্পদ।বিপ্লব জাতিকে নেতিবাদ শেখায় না, সে যা দেয় তা ‘ডিরেক্ট’ ও ‘পজিটিভ’। বিপ্লবী শুধু ধ্বংসের বার্তা শোনান না। তাঁর কণ্ঠে একই সঙ্গে ধ্বনিত হয় ধ্বংস ও সৃষ্টির আহ্বান। তাঁর বাণী তাই চিরন্তন। সে-বাণী লালনকরতে হয় সুখে-দুঃখে, সম্পদে-বিপদে সর্বক্ষণ।

Kanailal dutta

নরেন গোঁসাইয়ের আনন্দ আর ধরে না। জেলের ভেতর খুশিতে ডগমগ করতে থাকে সারাদিন। অবশ্য জেলে থাকলে কি হবে, তারজন্য স্পেশাল ওয়ার্ড, ঝকঝকে তকতকে ঘর, নরম বিছানা, খাবার-দাবার রাজকীয়, হুকুম করলে উপচে পড়ে তার মুখের সামনে।হবে নাইবা কেন? তিনি যে রাজসাক্ষী। মানিকতলা বোমা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলের ভেতর যেতেই দেশপ্রেম উবে গেছে তার। তাই সে রাজসাক্ষী। তার পেটে আছে বাংলাদেশের নামকরা বিপ্লবীদের হাঁড়ির খবর, বহু বিপ্লবের ব্লু প্রিন্ট।তিন মাস ধরে আদালত বন্ধ। কয়েকদিন আগে ক্ষুদিরামের ফাঁসি _ভারতবাসীর মধ্যেদেশপ্রেমের জোয়ার এনে দিয়েছে। কেউ এখন ইংরেজদের পক্ষে স্বাক্ষ দিতে রাজি হতে চায়না। ফলে আদালতের কাজকর্ম সব বন্ধ।নরেন গোঁসাইয়ের তর্ সয়না। কবে যে মামলা শুরু হবে, কবে যে গড়গড় করে সব বল-টলে দিয়ে সটান বিলাত পাড়ি দেবে_সেখানে বাড়ি মিলবে_গাড়ি মিলবে_মিলবে অনেক অর্থ,বৌ - বাচ্চা - সুখী সংসার_স্বপ্ন চরিতার্থ!স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ প্রহরীর ডাক। তাকে সেলাম ঠুকে হাতে ধরিয়ে দিল একটা চিরকুট ‌। তাতে লেখা_, ভাই নরেন, হাসপাতালের বেডে শুয়েও নিস্তার নেই। ইংরেজদের অত্যাচার আর সইতে পারছিনা। আমিও তোমার সাথে রাজসাক্ষী হবো।স্বাক্ষর_ কানাইলাল।কানাইলাল!অগ্নিশ্বর অগ্নিপুত্রকানাইলাল দত্ত!সেই যে চন্দননগরের ছেলেটা,চারুচন্দ্র রায়ের হাতে গড়া শিষ্য।আরে, সেইইতো কিংসফোর্ডকে মারবে বলে দলের মধ্যে কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। তারপর দলের নেতারাই ওকে বি এ পরীক্ষার জন্য বাদ দিয়ে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকীকে পাঠিয়ে দেয়।সেই ঘটনা শুনে কানাইলালের সে কি আফসোস!সে আজ তলব পাঠিয়েছে তাকে দেখা করার জন্য?নিজের মনকে বিশ্বাস করাতে পারছেনা। পত্রপাঠ ছুটল কানাই সকাশে।এদিকে কানাইলালের চোখে ঘুম নেই। নরেন গোঁসাইয়ের রাজসাক্ষী হবার খবরটা শোনার পর থেকেই ভয়ে শিউরে উঠত গা।পাশের ঘরেই ছিল সত্যেন বসু। সেও ধরা পড়ার পর থেকে ইংরেজদের পিটুনি খেয়ে হাসপাতালে বন্দী।দুজনে মিলে ঠিক করে ফেলেছে নিকেশ করতে হবে নরেন গোঁসাইকে। না হলে অরবিন্দ ঘোষ, বারীন ঘোষ, বিপিন পাল, চারুচন্দ্র রায়, শ্রীশচন্দ্র সহ তামাম বিপ্লবীরা কেউ বাদ যাবেনা শাস্তির হাত থেকে। সুতরাং শয়তানটাকে আর একমুহুর্ত বাঁচিয়ে রাখা যায় না। আজই শেষ করে ফেলতে হবে কাজটা।কানাইলাল রেডি, সত্যেন বোস রেডি। সকাল বেলাতেই ফলের ঝুড়িতে লুকিয়ে গুলি ভর্তি দুটো রিভালবার পৌঁছে দিয়ে গেছে শ্রীশ। দুজনে সেদুটোকে নেড়েচেড়ে দেখে নিয়েছে, _ একেবারে ঠিকঠাক। এখন শুধু সময়ের অপেক্ষা।নরেন গোঁসাই আনন্দে নাচতে নাচতে হাসপাতালে এল কানাইলালের কাছে। কানাই গুরুতর অসুস্থতার ভান করে কম্বলের নিচে লুকিয়ে রাখা রিভলবারটার ট্রিগারে হাত দিয়ে প্রস্তুত। নরেনকে কাছে ডাকল, কানে কানে কিছু বলবে বলে। নরেন তার শরীরটা বিছানা থেকে তুলে দিতে দিতেই _গুরুম! বন্দুকের গুলি জানোয়ারটার পাঁজর ভেদ করে দিয়েছে একেবারে। তাই নিয়েই ছুটতে লাগলো নরেন। পেছনে ছুটল কানাইও। গুলির আওয়াজ শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এল সত্যেন। সেও এক রাউন্ড গুলি চালিয়ে দিল ওর শরীর লক্ষ্য করে। গুলিটা লাগল পায়ে। অমনি লুটিয়ে পড়ল মাটিতে। উঠে আর দাঁড়াতে দিলনা দুজন। কানাই আর সত্যেন তাদের বন্দুকের সবকটা গুলি ছুঁড়ে দিল বিশ্বাসঘাতটার শরীরে।রক্তে ভেসে গেল নধরকান্ত শরীর। আর সেই রক্ত দেখে তৃপ্তহল কানাইলাল দত্ত আর সত্যেন বসু।আর তারপর?তারপর যা হবার তাই হল।তড়িঘড়ি আদালত বসল।সাক্ষী সাবুদ জড়ো হলো।তিন মাসের মধ্যে রায় বেরোলো ফাঁসির।ফাঁসির আদেশ শুনে কানাইলালের সেকি আনন্দ!সেও ক্ষুদিরামের মত ফাঁসির দড়ি গলায় পড়বে ! সেই আনন্দে জেলে বাকি দিনগুলো দিব্যি খেয়েদেয়ে গান গেয়ে কাটিয়ে দিলেন মানুষটা। আর মৃত্যুর সময় তাঁর নাকি ওজন বেড়ে গিয়েছিল ১৫ পাউন্ড!মৃত্যুর আগে শ্রীশচন্দ্র দেখেতো অবাক। আরো অবাক হলেন, যখন জানলেন সবকটা গুলি ইচ্ছে করেই শেষ করেছে তারা। ঠিকছিল,শেষ গুলিটা তারা নিজেদের শরীরেই প্রয়োগ করে আত্মহত্যা করবে। কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়ার আনন্দে…… সেই লোভটা সামলানো যায়!!!ক্ষুদিরামের ফাঁসির তিন মাসের ব্যবধানে চলে গেল আরো দুই দেশপ্রেমিক।আজ কানাইলাল দত্তের ১২১তম জন্ম দিবস।দেশবাসী তাকে কতটা হৃদয়ে স্থান দিয়েছে জানিনা তবে ইতিহাস তাঁর এই আত্মহুতি চির শ্রদ্ধায় মনে রাখবে সেকথা হলফ করে বলতে পারি।

Biplobi binay Krishna basu

জাতীয় হূতাত্মা শ্রী বিনয় কৃষ্ণ বসুর ১১০ তম আবির্ভাববার্ষিকী উপলক্ষে - - -নেতাজি - হেমচন্দ্র ঘোষের প্রতিষ্ঠিত Bengal Volunteers এর সদস্য ছিলেন ঢাকার চিকিৎসাবিদ্যা শিক্ষার্থী শ্রী বিনয় বসু । কুখ্যাত ব্রিটিশ পুলিশ কমিশনার Tegart ও আরেক নির্মম Kingsford কে মারার চেষ্টা ব্যর্থ হলে Bengal Volunteers ঠিক করে কার্যরত Governor Hogg Stevenson কে মারতে হবে। কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েরসমাবর্তন উৎসবে নিরাপত্তার কড়াকড়ি থাকায় শেষমেশ সিদ্ধান্ত হয় মারা হবে IG Mr.Lowman কে ।১৯৩০ সালের ২৯শে আগষ্ট ঢাকা মেডিকেল কলেজে Lowman কে পরপর গুলিতে ঝাঁঝরা করেন বিনয় । সাথে গুরুতর আহত হন পুলিশ সুপার E. Hudson . এই ঘটনায় বাংলার বিপ্লবী সমাজের নয়নের মণি হয়ে ওঠেন বিনয় এদিকে ব্রিটিশ পুলিশ সত্যেন সেনের কাছ থেকে বিনয় বসুর নাম জানতে পারে ।বিনয় বসু ছিলেন ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন ছাত্র । Lowman কে মারার পর বিনয় বসু ঝাড়ুদার সেজে পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে যান। বিপ্লবী যুবকদের সাহায্য ঢাকা থেকে কলকাতা কিভাবে গোপনে নিয়ে আসা হল বিনয়কে তার ইতিহাস সত্যিই রোমাঞ্চকর ।এ ঘটনার ১০০দিন পর বিনয়ের সঙ্গে BV সদস্য বাদল ও দীনেশগুপ্তের সাথে ইংরেজের অন্যতম মূল শাসনকেন্দ্র কলকাতার Writer's Building এ বিখ্যাত অলিন্দ যুদ্ধ ।কিন্তু কেন ??বাংলা তথা সর্বভারতীয় নেতা শ্রী সুভাষচন্দ্র বসু আলিপুর জেলে বন্দী অবস্থায় আহত হয়েছিলেন লাঠির আঘাতে। বাঙালির কাছে অসহ্য ছিল এই খবর । জানা গেল Jail Super Somdutt এর নির্দেশে জেলে লাঠিচার্জ হয়েছে। প্রথমে সোমদতকে মারার পরিকল্পনা হলেও পরে সিদ্ধান্ত হয় যেহেতু এসবের মূলে রয়েছে কারাবিভাগের IG Simpson, যিনি বসেন Writer's Building এর সুরক্ষিত এলাকায় তাই তাকে মারার চভার দেওয়া হয় 'বিবাদী ' বা বিনয় বাদল ও দীনেশকে । Action এর আগে রেইকিও করে নেন তারা ।১৯৩০ সালের ৮ই ডিসেম্বর বিখ্যাত অলিন্দ যুদ্ধে বিনয়ের পরপর ৭টা গুলিতে চেযারেই লুটিয়ে পড়ে অত্যাচারের নাটের গুরু Simpson।লালবাজারে পুলিশ কমিশনার Tegart এর নেতৃত্বে ও গোর্খা সৈনিকদের উপস্থিতিতে যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় Writers. উচ্চ পদস্থ পুলিশ অফিসারেরা বিপ্লবীদের অগ্নিবাণের কাছে পরাভূত হয়ে কার্যত দর্শকের ভূমিকা নেন ও Writers থেকে পালাতে শুরু করে। মারা যায় দুই সাহেব Nelson ও Tyname.বিপ্লবীরা জানতেন ব্রিটিশ সরকারের মূল ভবন Writers এ একবার ঢুকলে আর জীবন নিয়ে ফিরে আসা সম্ভব নয় । গুলি শেষ হতে শুরু করায় বিবাদি একটি ঘরে আশ্রয় নেন । অবশেষে পুলিশের হাতে ধরা পড়বেননা সিদ্ধান্ত নিয়ে বাদল ও দীনেশ গুপ্ত সায়নাইড খান। মুহূর্তে হূতাত্মা হন বিপ্লবী বাদল গুপ্ত । বিনয় বসু আত্মহত্যার চেষ্টা করলেও কোনোভাবে বেচে যান ।হাসপাতালে ভর্তি অবস্থাতেই চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বিনয় । চরম দুঃসাহস ও অকুতোভয়তার প্রমাণস্বরূপ নিজের চিকিৎসাবিদ্যার প্রয়োগ করে নিজের মস্তিষ্কটির ক্ষতস্থানটি ঘুলিয়ে দেন বিনয় ।১৩ই ডিসেম্বর দীনেশের চোখের সামনে মহাপ্রয়ান ঘটে বিনয় বসুর ।দীনেশ গুপ্তেরও দীর্ঘকাল আদালতে বিচার হয়ে ফাসী হয় ৭ই জুলাই ।

Sohid Jatin das

লাহোর সেন্ট্রাল জেলে ঐতিহাসিক ৬৩ দিনের অনশন শেষে শহীদ যতীন দাসের মৃত্যু ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিরলতম ঘটনা। কিন্তু এটা অত্যন্ত বেদনা ও লজ্জার যে মৃত্যুর পর এই বীর শহীদের মরদেহ কোলকাতা ফিরিয়ে আনতে গান্ধী/নেহরুর কংগ্রেস অস্বিকার করে, তখননেতাজী সুভাষচন্দ্র বসু সেই সময় ৬০০ টাকা নিজে রেলকে দিয়ে বিশেষ কোচ ভাড়া করে তাঁর মরদেহ সুদুর লাহোর থেকে কোলকাতা আনার ব্যবস্থা করেন।শহীদ যতীন দাস কে শেষ যাত্রায় একবার দেখতে হাওড়া স্টেশন ও কোলকাতা শহরে যে জনপ্লাবন সৃষ্টি হয়েছিল(সরকারি মতে প্রায় ৫ লক্ষ) তা সমগ্র পৃথিবীর ইতিহাসে বিরল।ব্রিটিশ রাজ হিতৈষী,সাদা প্রভুর পাপোষবাদী অহিংসার মুখোশধারী,দেশদ্রোহী,স্বাধীনতা যুদ্ধের বিরোধী দালালদের ইতিহাস আমাদের এই বীর শহীদদের গৌরবগাথা জানতে দেয় নি, তাইতো আজও আমরা দেশদ্রোহী,বিশ্বাসঘাতক,দালাল পূজো করি আর প্রকৃত বীরদের ভুলে থাকি।এই ইতিহাসের পরিবর্তন চাই, দ্রুত পরিবর্তন।জয়হিন্দ।।বন্দেমাতরম।।যতীন দাস অমর রহে।।

Biplobi sohid binay Krishna basu

স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বিপ্লবীশহীদ বিনয় কৃষ্ণ বসু (জন্মঃ- ১১ সেপ্টেম্বর, ১৯০৮ - মৃত্যুঃ- ১৩ ডিসেম্বর, ১৯৩০ )বিনয় বসু ও তাঁর সহযোদ্ধারা নেতাজী সুভাষ চন্দ্র বসুর বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন ১৯২৮ সালে। অল্পদিনের মধ্যেই বিনয় এই সংগঠনের ঢাকা শাখা গড়ে তুলেন। অচিরেই রাজবন্দীদের উপর পুলিশী নির্যাতনের বিরূদ্ধে তাঁর সংগঠনটি রুখে দাঁড়ায়। ১৯৩০ সালে বিপ্লবীরা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যা করার সিদ্ধান্ত নেন। লোম্যানের মিটফোর্ড হাসপাতালে এক সহকর্মীকে দেখতে আসার কথা ছিল। ১৯৩০ সালের ২৯ আগস্ট বিনয় সাধারণ বেশভূষায় নিরাপত্তা গন্ডীকে ফাঁকি দিয়ে লোম্যানের খুব কাছে চলে এসে তাকে গুলি করেন। ঘটনাস্থলেই লোম্যানের মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা পুলিশের সুপারিন্টেন্ডেন্ট হডসন গুরুতর আহত হন। পুলিশ ঘিরে ফেলল এলাকা। কে খুন করল? কোথায় সে? একে একে সবাইকে জেরা করল পুলিশ। যে ঝাড়ুদার হাসপাতালের মেঝে ঝাড়ু দিচ্ছিল তাকেও জেরা কর হল। কিন্তু মুহুর্তের মধ্যে ঝাড়ুদার বনে যাওয়া বিনয়কে চিনতে পারল না পুলিশ। পালালেন বিনয়। প্রকাশ্য দিবালোকে বাংলার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এফ জে লোম্যানকে হত্যা করার পর এক আততায়ীর নিরাপদে পালিয়ে যাওয়ার ঘটনা ঢাকা পুলিশের অকর্মণ্যতার পরিচায়ক। অকর্মণ্যতার গ্লানি দূর করার জন্য আসামীর সন্ধান করতে পুলিশ হন্যে হয়ে ছোটে শহরের ওলি-গলিতে। জনসাধারণকে মারধর শুরু করে। যুবকদের ধরে থানায় আটক রেখে নির্যাতন চালায়। এসময় ঢাকাবাসী পুলিশের অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে উঠে। পুলিশের অত্যাচারের ভয়ে অনেক স্কুল-কলেজের ছাত্ররা ঢাকা ছেড়ে গ্রামে চলে যায়। লোম্যান হত্যাকারী আততায়ীকে পুলিশ ধরতে সক্ষম না হলেও তাঁর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পেরেছিল। আততায়ী যুবকের নামঃ বিনয় বসু। তাঁর বাবার নামঃ রেবতী মোহন বসু। গ্রামঃ রাউথভোগ, বিক্রমপুর। পেশাঃ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। বিনয় বসুকে গ্রেফতার করার জন্য পুলিশ সারা বাংলা তন্নতন্ন করে খোঁজে। সর্বত্র বিনয় বসুর ছবিযুক্ত পোস্টার লাগিয়ে দেওয়া হয়। ধরিয়ে দেওয়ার জন্য মোটা অংকের টাকা, দশ সহস্র মুদ্রা ঘোষণা করা হয়। কিন্তু কোথাও বিনয় বসুকে পাওয়া গেল না। কেউ ধরিয়েও দিল না।পুলিশের হাত থেকে বাঁচতে বিনয় কলকাতা শহরে পালিয়ে যান। পুলিশ তাঁকে ধরিয়ে দেয়ার জন্য ৫০০০ রূপি পুরস্কার ঘোষণা করে।রাইটার্স ভবনে হামলাবিপ্লবীদের পরবর্তী লক্ষ্য ছিল কারা কর্তৃপক্ষের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এনএস সিম্পসন। রাজবন্দীদের উপর অত্যাচার চালানোর জন্য সিম্পসন বিপ্লবীদের কাছে কুখ্যাত ছিলেন। তাঁরা সিম্পসনকে হত্যার সাথে সাথে ব্রিটিশ সরকারের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য তদানিন্তন সচিবালয়ে - কলকাতা শহরেররাইটার্স ভবন (বর্তমানে বিবাদি বাগে অবস্থিত) - হামলা চালানোর সিদ্ধান্ত নেন।১৯৩০ সালের ৮ ডিসেম্বর আক্রমণের জন্য তিন বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দিনেশ গুপ্ত সকল প্রস্তুতি গ্রহণ করেন। খুব সতর্ক অবস্থায় তাঁদের প্রশিক্ষণের কাজও সমাপ্ত হল। ৮ ডিসেম্বর বেলা ১২টার সময় সামরিক পোশাক পরে তিনজন বাঙালী যুবক এসে কর্নেল সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁরা সিম্পসনের চাপরাশীকে (সহকারী) ঠেলে কামরার ভিতরে প্রবেশ করেন। হঠাৎ পদধ্বনী শুনে কর্নেল তাঁদের দিকে তাকান। বিস্ময়-বিমূঢ় চিত্তে দেখতে পান সম্মুখে মিলিটারী পোশাক পরে তিনজন বাঙালী যুবক রিভলবার হাতে দণ্ডায়মান। মুহূর্তের মধ্যে বিনয়ের কণ্ঠে ধ্বনিত হয় প্রে টু গড কর্নেল। ইওর লাষ্ট আওয়ার ইজ কামিং। কথাগুলিউচ্চারণের সঙ্গে সঙ্গে তিনটি রিভলবার হতে ছয়টি গুলি সিম্পসনের দেহ ভেদ করে। সিম্পসন লুটিয়ে পড়ে মেঝের উপর। এরপরই গুলির আঘাতে আহত হন জুডিসিয়েল সেক্রেটারী মি. নেলসন। এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে করতে আততায়ীরা পরবর্তী লক্ষ্য হোম সেক্রেটারী আলবিয়ান মারের কক্ষেরদিকে অগ্রসর হন। ততক্ষণে এই আক্রমণ প্রতিরোধের জন্য ছুটে আসেন পুলিশ-ইন্সপেক্টর জেনারেল মি. ক্র্যাগ ও সহকারী ইন্সপেক্টর জেনারেল মি. জোনস। তাঁরা কয়েক রাউণ্ড গুলিও ছোঁড়েন। কিন্তু বিনয়-বাদল-দীনেশের বেপরোয়া গুলির মুখে তাঁরা দাঁড়াতে পারলেন না। প্রাণ নিয়ে পালালেন। 'রাইটার্স বিল্ডিং' আক্রমণের সংবাদ পেয়ে পুলিশ কমিশনার টেগার্ট আসেন। ডেপুটি কমিশনার গার্ডন আসেন সশস্ত্র বাহিনী নিয়ে। জুডিসিয়েল সেক্রেটারী মি. নেলসন, মি. টয়নয় প্রমুখ অনেক ইংরেজ রাজপুরুষ আহত হলেন। আক্রমণ প্রতিহত করার জন্য ডেকে আনা হল গুর্খা বাহিনীকেও।ব্রিটিশদের হাতে ধরা দেবেন না তারা এমন সংকল্প ছিল তাদের। যতক্ষন রিভলভারে গুলি ছিল তারা এই অসম যুদ্ধ করে গেলেন। সামনে যে ব্রিটিশকে পেলেন তাকেই গুলি করলেন তারা। তাদের গুলিতে আহত হলেন অপর দুইজন বৃটিশ সাহেব- নেলসন এবং টিয়ানম্যান। রাইটার্স বিল্ডিং থেকে বের হয়ে আসা সম্ভব ছিল না তা ভাল ভাবেই জানতেন তিন বিপ্লবী। তারা জানতেন মৃত্যুকেই তারা বরন করতে যাচ্ছেন। ফুরিয়ে এসেছে গুলি। আশ্রয় নিলেন সচিবালয়ের খালি পাসপোর্ট ঘরে। সেখানে চেয়ারে বসেই সায়ানাইডের ক্যাপসুল খেলেন বাদল। আর নিজেদের রিভলভার দিয়ে নিজেদেরকে গুলি করে আত্মহত্যার চেস্টাকরলেন বিনয় এবং দীনেশ। বিনয় ছিলেন মেডিকেল স্কুলের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি জানতেন মৃত্যুর পথ। ১৯৩০ সালের ১৩ ডিসেম্বর রাতে হাসপাতালে থাকা অবস্থায় আকাঙ্খিত মৃত্যুকে বরণ করার জন্য মস্তিষ্কের ব্যাণ্ডেজের ভিতর অঙ্গুল ঢুকিয়ে স্বীয় মস্তিষ্ক বের করে আনেন এবং মৃত্যুকে বরণ করে নেন বিনয় বসু। হাসপাতালে অজ্ঞান অবস্থায় বিনয় উচ্চারন করেছিলেন দুর্বোধ্য শব্দ লেফট রাইট লেফট।হাসপাতালে ১৯৩০ সালের ১৩ই ডিসেম্বর বিনয়ের মৃত্যু হয়।বিনয়-বাদল-দীনেশের এই আত্মত্যাগের স্মরণে কলকাতার ডালহৌসি চত্ত্বরের নাম করণ করা হয় বিবাদি বাগ।জন্মবিনয় বসুর জন্ম হয় মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে। তাঁর পিতা রেবতীমোহন বসু ছিলেন একজন প্রকৌশলী। ঢাকায় ম্যাট্রিক পরীক্ষা পাস করার পর বিনয় মিটফোর্ড মেডিকেল স্কুল এ ভর্তি হন। এসময় তিনি ঢাকার ব্রিটিশ বিরোধী বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন এবং যুগান্তর দল এর সাথে জড়িত মুক্তি সঙ্ঘে যোগ দেন। বিপ্লবী কর্মকান্ডে জড়িত থাকার জন্য তিনি চিকিৎসা শাস্ত্রে তাঁর পড়ালেখা শেষ করতে পারেননি।